রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উল্লাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধি : / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় উল্লাপাড়ার ঘোষগাঁতী মহল্লার বলরাম জিউ মন্দির থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ঝিকিড়া গোপাল জিউ মন্দির থেকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৃথক দুটি শোভাযাত্রা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।

উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজওয়ান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রতন সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ভজন চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর