বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বন্যার্তদের পাশে গোয়ালগ্রাম

নিজস্ব প্রতিবেদক / ৩৯৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪


কুষ্টিয়ার দৌলতপুরের প্রত্যন্ত গ্রাম গোয়ালগ্রামের বাসিন্দারা একজোট হয়ে এগিয়ে এসেছেন দেশে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে। গ্রামের গোয়ালগ্রাম যুব উন্নয়ন ক্লাবের ব্যানারে গ্রাম ভিত্তিক এই সংগঠনের সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার এবং কোষাধ্যক্ষ রনি মোল্লার উদ্যোগে একদল তরুণ তরুণীর সহযোগিতায় নিজেদের গ্রামের মানুষদের কাছেই অর্থ সংগ্রহ করে তারা।

উদ্যোক্তারা জানিয়েছেন, তিন দিনে ৭৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট আস-সুন্নাহ ফাউন্ডেশনের একাউন্টে বন্যা কবলিতদের সহযোগিতার অংশ হিসাবে এই অর্থ প্রেরণ করা হবে।

পরিস্থিতি উন্নতি না হলে এই গ্রামবাসী বন্যার্তদের সহযোগিতার জন্য প্রয়োজনে আবারও আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে আগ্রহী বলে জানিয়েছেন গোয়ালগ্রাম যুব উন্নয়ন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার।

উল্লেখ্য, দেশের পূর্বাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যা চলমান অবস্থায় উত্তর পশ্চিমাঞ্চলের জেলা গুলো দিয়ে ফারাক্কা বাঁধের ছেড়ে দেয়া পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মৌসুমি আবহাওয়ায় এ অঞ্চলের নদ-নদীও টইটম্বুর। এমতাবস্থায় দৌলতপুর সহ কুষ্টিয়ার প্রায় সর্বত্র দেশের সকল বন্যা আক্রান্ত এলাকার বন্যার্তদের সহযোগিতার জন্য মানুষ নানা কর্মকাণ্ড হাতে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর