রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে পিতা-পুত্রের হামলায় এএসআই আহত

নাটোর প্রতিনিধি / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪



বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন (৩৭) নামের মাকদদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের সহকারী উপ-পরিদর্শক এবং চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তার ছেলে জুয়েল হোসেন (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, তিনি ও রুহুল আমিনসহ সাতজনের একটি টিম মাদক দ্রব্য উদ্ধারের মানিকপুর গ্রামে অভিযানে যান। অভিযান কালে মাদক বিক্রেতা জাহাঙ্গীর আলম ও তার ছেলে জুয়েল লোহার রড দিয়ে রুহুল আমিনকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। বুঝতে পেরে আমরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর