বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাটোরে ভুল চিকিৎসায় প্রাণ হারালো ৯ মাস বয়সী এক শিশু

নাটোর প্রতিনিধি / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪


নাটোরে মাথার টিউমার অপারেশনের সময় ভুল চিকিৎসায় আসিফ হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আসিফ রাজশাহীর পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শিশু আসিফের মাথায় একটি টিউমার দেখা যায়। বিষয়টি নিয়ে শিশুটির বাবা আসাদুল পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সাথে পরামর্শ করে। আসাদুলকে পল্লী চিকিৎসক হাবিব অপারেশন করার পরামর্শ দিয়ে তার বাচ্চাকে নিয়ে ফার্মেসীতে আসতে বলেন। পল্লী চিকিৎসকের কথামতো বুধবার সকালে রেনু ফার্মেসীতে আসেন শিশুর বাবা, মা ও স্বজনরা। পরে দুপুরে শিশু আসিফের মাথার টিউমার অপারেশন করেন পল্লী চিকিৎসক হাবিব। এ সময় তার ভুল অপারেশনে শিশুটি মারা গেলে হাবিব শিশুটির বাবা মাকে জানান অপারেশনের পর শিশুটি ঘুমাচ্ছে।

এসময় চিকিৎসক হাবিবের কথা এলোমেলো মনে হলে শিশু আসিফের স্বজনরা চিৎকার চেচামেচি করতে থাকে। এসময় স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখে সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনা বাহিনীর সদস্য সহ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিব ও তার বাবা ফার্মেসী মালিক হাছেন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর