মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

দুই যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

চট্রগ্রাম প্রতিনিধি: / ২১২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪



চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুবলীগের দুই নেতা। তারা হলেন- মোহাম্মদ আনিস (৩৮) ও মাসুদ কায়সার (৩২)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়কে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আনিস। এ সময় গুলিবিদ্ধ হয়ে কায়সার সুপারিপাড়া এলাকায় গেলে সেখানে আবারও তাকে গুলি করলে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।

জানা যায়, কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায়। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুইজনই আমার এলাকায় মানুষ। আনিস আওয়ামী লীগের সভাপতি এবং মাসুদ যুবলীগের সদস্য।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা জানান, নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আনিস ঘটনাস্থলেই মারা যান এবং কায়সার হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে কি নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর