শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিংড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪



নাটোরের সিংড়ায় দুই ডায়াগস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ও জননী ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিংড়া ডায়াগনস্টিক সেন্টারে তাপমাত্রা সংরক্ষণ না করায় সেখান থেকে ছয় বক্স রিএজেন্ট কীট জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক, স্যানেটারী ইন্সপেক্টর আবু সাইদ, পেশকার মো. শফিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর