সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং দুইদিন সাপ্তাহিক ছুটিসহ ২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন দুই ওষুধ কারখানার শ্রমিকরা।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে এপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা হরিণহাটি এলাকায় কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরাও বোর্ডঘর এলাকায় বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকরা জানান, অন্যান্য শিল্প কারখানায় বেতন বৃদ্ধি হলেও ওষুধ কারখানায় তা না হওয়ায় তাদের আন্দোলনে নামতে হয়েছে।

তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি তুললেই কোম্পানির কর্মকর্তারা চাকরিচ্যুতির হুমকি দেন। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল রুটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উত্তরের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার যানবাহন, আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী যান আটকা পড়ে। এতে পথচারী ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ মাঠে কাজ করছে। প্রায় সাড়ে নয়টার দিকে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের প্রচেষ্টায় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাড়ে চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শ্রমিকদের দাবি পূরণে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর