বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

হাইব্রিড নেতাকর্মীকে ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: দুলু

অনলাইন ডেস্ক: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে সমস্ত হাইব্রিড নেতাকর্মী গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ করেছেন, তাদের যদি বিএনপির উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা আবার বিএনপিতে ফিরিয়ে নিয়ে আসে কিংবা বিএনপি করানোর চেষ্টা করে আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নামে কেউ গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে ও বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে কিংবা চাঁদাবাজির চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এসব ঘটনায় যারা জড়িত ছিল তাদের দুই একজনকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি করে বলেন, আমরা দলের প্রত্যেকটি নেতা-কর্মীর কষ্টকে সম্মান করি, আপনাদের ত্যাগকে সমিহ করি কিন্তু দলের বিরুদ্ধে, দলের ভাবমূর্তি নষ্ট হবে, এমন কাজে কেউ লিপ্ত থাকে ও বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগের কাউকে যদি বিএনপিতে অনুপ্রবেশের কেউ চেষ্টা করেন তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারসহ বিএনপির অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর