বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

নাটোরে চিকিৎসকদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪



নাটোরের আধুনিক সদন হাসপাতালসহ জেলার সকল হাসপাতলের কার্যক্রম বন্ধ করে দিয়ে অনিদিষ্টকালের জন্য শার্ট ডাউন ঘোষনা করেছে চিকিৎসকরা। রোববার দুপুর থেকে এই কর্ম বিরতি বা শার্টডাউন ঘোষনা করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই ঘেষনা করেছেন চিকিৎসকরা। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বিকেলের দিকে রোগীর চাপ না থাকায় সেবা প্রত্যাশীদের হয়রানির বিষয়টি লক্ষ্য করা যায়নি। হাসপাতালে কর্মরত নার্স এবং ওয়ার্ডবয়রা রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে এই সার্ট ডাউন ঘোষনার পর জেলার সকল সরকারি হাসপাতালে সীমিত পরিসরে জীবনরক্ষাকারী জরুরি সেবা চালু রেখেছেন চিকিৎসকরা।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রাসেল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্ম বিরতি পালন করছি। আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আমরা কর্মসূচি চালিয়ে যাব। শার্টডাউন ঘোষনা করা হলেও হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তারা কর্মস্থলে উপস্থিত রয়েছেন। হাসপাতালে আগত এবং চিকিৎসাধীন রোগীদের জীবনরক্ষাকারী জরুরি সেবা দিচ্ছেন। তবে আউটডোর চিকিৎসা বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর