বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নাটোরে লাল টেপে মোড়ানো দুটি বস্তু সহ যুবককে পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধি / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪



নাটোরে লাল রংয়ের ক্রসটেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বোমা ও একটি চাকু সহ রুমন (২৫)নামে এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার বিকেলে সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একডালা এলাকার কয়েকজন রুমনকে একটি চাকু ও লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বস্তুু সহ তাকে পুলিশে সোপর্দ করা হয়। বস্তুগুলো তার কাছে পাওয়া গেছে না হাতে ধরিয়ে দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর