শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সলঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা  

নিজস্ব প্রতিবেদক / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা গোয়াল ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে উম্মিয়াত নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছেন।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার ঘুড়কা ইউনিয়নের পুরানপাড়া (হঠাৎ পাড়া) গ্রামে নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত গৃহবধু মোছা: উম্মিয়াত খাতুন (২৭) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের পুরানপাড়া পাড়া (হঠাৎ পাড়া) গ্রামের রাজু আহমেদের স্ত্রী।  


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,
নিহত উম্মিয়াত খাতুন সকাল ১০ টার দিকে তার ছেলে বাইজিত কে নিয়ে শ্বশুর সিরাজুল ইসলাম ও তার শ্বাশুড়ি  মর্জিনা খাতুনে সাথে পারিবারিক কলহ ও ঝগড়া হয়। পরে নিজ বাড়ীতে গোয়াল ঘরের ধরনার সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে। 


তার স্বামী দুপুরে বাড়িতে এসে খুজে না পেয়ে গোলায় ঘরে দেখতে পায় তার স্ত্রী  ঘরের ধরনার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে।  তার চিৎকারে বাবা,মা এসে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঘুড়কা বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন। 


সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন,মরদেহ  উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর