বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সলঙ্গায় নিখোঁজ মিশুক চালকের হাত, পা ও মুখ বাধা মরদেহ উদ্ধার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

 

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের ২ দিন পর হাত, পা ও মুখ বাধা অবস্থায় এক মিশুক চালকের মরদহে উদ্ধার করেছে পুলিশ। নিহত মঞ্জিল সেখ (৫৫) সলঙ্গায় রঘুনাথপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে। শনিবার সকালে থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার একটি ইট ভাটা থেকে তাঁর মরদহে উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিশুক চালক মঞ্জিল ভূইয়াগাতি বাজার থেকে যাত্রী নিয়ে সলঙ্গার দিকে যাচ্ছিলেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার স্বজনরা থানায় এ বিষয়ে সাধারন ডাইরী করেন। শনিবার সকালে রঘুনাথপুর এলাকার দেশ ইটভাটার ইটের খামালের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

ওসি আরো বলেন, মঞ্জিলকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করার পর হাত, পা ও মুখ বেধে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর মিশুকটি ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর