সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর জন্য ৭দিনের আল্টিমেটাম -চালু না হলে উত্তরবঙ্গের সকল ট্রেন বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪


ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগষ্ট সিরাজগঞ্জ বাজার ষ্টেশন ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সদানন্দপুর স্টেশন পুড়ে দেয়ার পর থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলরত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ রয়েছে। একমামের বেশি সময় পেরিয়ে গেলেও স্টেশন দুটি সংস্কার না করা এবং ট্রেনটি বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

এ অবস্থায় রবিবার সকালে শহরের একটি রেস্টুরেন্ট জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ট্রেনটি দ্রুত চালু করার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল করে। অথচ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখনও বন্ধ রয়েছে। তিনি সংবাদ সম্মেলনে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে উত্তরবঙ্গে চলাচলকারী সকল ট্রেন বন্ধ করার হবে ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে শহরের বিশিস্ট চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিগন বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইল্ট্রেনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর