মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

টাইফুন ইয়াগির আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম, নিহত বেড়ে ৩৫

অনলাইন ডেস্ক: / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

টাইফুন ইয়াগির আঘাত, তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এছাড়া এখনও নিখোঁজ আছেন অন্তত ২৪ জন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুনটি শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে দেশটির উত্তরাঞ্চলে আছড়ে পড়ে। 

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফং ও কোয়াং নিন প্রদেশে। ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল।

 

রবিবার রাতে দেওয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির কারণে দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটে।

ইয়াগির প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

উত্তরাঞ্চলীয় কোয়াং নিং ও হাইফং অঞ্চলের বেশ কয়েকটি অংশে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সোমবার দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে আবহাওয়া সংস্থা বলেছে, “বন্যা ও ভূমিধস পরিবেশের ক্ষতি করছে এবং জনজীবনের জন্য হুমকি সৃষ্টি করছে।”

পৃথক এক বুলেটিনে সংস্থাটি বলেছে, উত্তরাঞ্চলের চারটি প্রদেশে বন্যার ঝুঁকি খুব বেশি।

গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত হওয়া টাইফুন ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে প্রায় ১৩ জনের প্রাণ কেড়ে নিয়ে সেটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঝড়টি। ইয়াগিকে গত এক দশকের মধ্যে সব থেকে শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর