বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

ড. ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপ করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চলতি সপ্তাহেই অর্থনৈতিক সংলাপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক দেশটির অর্থনীতিতে সহায়তা করতে চায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ফিনান্সিয়াল টাইমস-সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘদিনের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার পতন হয়। ওই দিন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। এরপর এটিই হতে যাচ্ছে প্রথম কোনও উচ্চপর্যায়ের অর্থনৈতিক সংলাপ। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

৮৪ বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণের অগ্রদূত এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তিনি। অন্য ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসও আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রতিনিধিদলে থাকবেন যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য দফতর ও ইউএসএইড-এর কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দফতরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।

তিনি বলেন, ওয়াশিংটন ‘আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থনের ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে,’ কারণ বাংলাদেশ ‘আর্থিক খাতের সংস্কার বাড়িয়ে, আর্থিক স্থিতিশীলতা উন্নত করে এবং দুর্নীতি কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চায়। ’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপটি রাজস্ব ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক ব্যবস্থার কার্যক্রম বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সূত্র: রয়টার্স, ফিন্যান্সিয়াল টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর