সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলুসহ ৬৯ খালাস

নাটোর প্রতিনিধি: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নাটোরে তিনটি মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ দলীয় নেতা কর্মিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মাইনুদ্দীন দুইটি মামলায় ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন অপর একটি মামলায় খালাস প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর গ্রামে বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেবার ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়। একই উপজেলায় ২০০৭ সালে ৮ এপ্রিল দুলুসহ ২২জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়। এছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করা হয়। মামলায় তিনটিতে বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় দুলুসহ মোট ৬৯ জনকে খালাস দেয়া হয়।

তিনটি মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর