বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী সিংড়ার দুই শহীদের বাবা-মাকে সম্মাননা প্রদান

নাটোর প্রতিনিধি: / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী নাটোরের সিংড়ার শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত দুই শহীদের বাবা-মার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার, নাটোর জেলার লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম,উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজা রাব্বানী, আবু বকর সিদ্দিক, নোমাল ফাইসাল, আন্দোলনে শহীদ রমজান আলীর পিতা কৃষক নজরুল ইসলাম, শহীদ সোহেল রানার পিতা কৃষক মতলেব আলী, কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ প্রমূখ।


সভায় আন্দোলনে শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার রুহের মাগফেরাত কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর