বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

ফাতেমা তাসনিম উপদেষ্টা নাহিদের বোন নন, তাঁর কোটায় চাকরি পাওয়ার দাবি গুজব

অনলাইন ডেস্ক: / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ফাতিমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে ওই নারীর তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়েছে। ভাইরাল হওয়া খবরে বলা হচ্ছিল, নাহিদের জন্যই এই চাকরি পান ফাতিমা। তবে খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও একে ভুয়া খবর বলে জানিয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নাহিদ ইসলাম বলেন, ‘ফাতিমা তাসনিম নামের এই নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তা আমি জানি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণ–অধিকার পরিষদের নেত্রী।’

এদিকে খবরটি যাচাই করে রিউমার স্ক্যানার বলেছে, বিডিপ্যানারোমা নামের এই ভুঁইফোড় সাইটটিতে বর্তমানে মাত্র চারটি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আদতে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিই দেয়নি।

এ বিষয়ে ফাতিমা রিউমার স্ক্যানারকে বলেছেন, ‘এটা পুরোটাই একটা ভুয়া নিউজ। এর সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই। তা ছাড়া আমি এই ইউনিভার্সিটি (জগন্নাথ) থেকে পড়াশোনা করিনি। সবকিছুই অসত্য ও মিথ্যা।’

খবরটি প্রকাশ করা বিডিপ্যানারোমা ওয়েবসাইটটি সম্পর্কে রিউমার স্ক্যানার বলেছে, এই সাইটের বর্তমান যে সংস্করণ, সেটির ডোমেইন ২০২৩ সালের আগস্টে রেজিস্ট্রেশন করা হয়। গত ১২ জুলাই সর্বশেষ আপডেট হওয়া ডোমেইনটির মেয়াদ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রয়েছে। তবে সাইটটির অস্তিত্ব পাওয়া যায় ২০১৫ সাল থেকে৷ সে সময় থেকেই নিয়মিত এই সাইটে মনগড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। সেগুলো পরে আবার সরিয়েও নেওয়া হয়। সে বছরই একই নামে একটি ফেসবুক পেজও খোলা হয়। পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে দুজন এবং যুক্তরাজ্য থেকে দুজন পরিচালনা করছেন। এই পেজে গেলে এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে বেশ সক্রিয় দেখা যায়। সাইটের অনেক লিংক শেয়ার হয় সে সময়। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হাতেগোনা কয়েকটি পোস্ট দিলেও দুই দিন আগে থেকে নতুন করে সক্রিয় হয়েছে পেজটি। ফাতিমা তাসনিমের বিষয়ে কথিত নিউজের লিংকও শেয়ার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর