বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

দৌলতপুরের যুবদল নেতা কর্নেল বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪



বহিষ্কার করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের যুবদল নেতা জাফর ইকবাল কর্নেলকে।

১৩ সেপ্টেম্বর শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা কর্নেলের কোনো অপকর্মের দায় দল নিবেনা বলেও সাফ জানিয়ে দেয়া হয়েছে। এছাড়াও, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে বলা হয়েছে।

এর আগে উপজেলা যুবদল নেতা কর্নেল, তার বাবা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ও কর্নেলের নিকটাত্মীয় ছাত্রদল নেতা রতনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠে। বহিষ্কার হয় রতনও।

সম্প্রতি চাঁদাবাজি প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম ও ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।

দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ গণমাধ্যমকে বলেন, সাবরেজিস্ট্রার কার্যালয় ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই কর্নেলের বহিষ্কারাদেশ। 

এসব ঘটনায় একটি সংঘর্ষ ও দুটি মামলা সহ এপর্যন্ত মোট চারজন বহিষ্কার হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর