বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: উপকূলে ভারি বৃষ্টিপাত, বন্দরে সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের কারণে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

এদিকে, গভীর স্থল নিম্নচাপের কারণে বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তাই জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে মহিপুর আলিপুর আড়ৎ ঘাটসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। এছাড়া স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে।

উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলেছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর