বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সংবাদ প্রকাশের পর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

“খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স: মন্ত্রীর সফরের খরচ মেটাতে চাঁদা আদায়” শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন। এসময় সেবার মান বৃদ্ধি ও স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে তিনি খোঁজ নেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও প্রসূতি মায়েদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ও কর্ণারের সার্বিক বিষয়ে অবগত হন। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সত্যতা জানতে এবং বিভিন্ন সমস্যা দূরীকরণ চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, স্যাকমো, ওয়ার্ড বয়, সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীদের সাথে মতবিনিময় করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিরসনের জন্য এই পরিদর্শন। এতে বিভিন্ন অভিযোগ বিষয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত শুনেছি। সেগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে সেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সময়ে নিরসনে কাজ করছি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর “খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স: মন্ত্রীর সফরের খরচ মেটাতে চাঁদা আদায়” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরে নানা অসংগতি নিয়ে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর