মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

নাটোরে শেখ হাসিনা’র বিরুদ্ধে দুটি হত্যা মামলা

নাটোর প্রতিনিধি / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে পুড়িয়ে হত্যার অভিযোগে নাটোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলার জন্য পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে।

নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইন খান আকিবের পিতা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও নিহত শরিফুল ইসলাম মোহনের বড় ভাই সাবেক ছাত্রশিবির নেতা এস এম সেলিম মাসুম মঙ্গলবার দুপুরে এজাহার দুটি দাখিল করেন। এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস অরাজকতা ও পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে। তার দায়ীত্বহীন বক্তব্যের কারণেই আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামীরা নাটোর শহরের ছায়াবানী মোড় এলাকা থেকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে মিকদাদ ও মোহনসহ আরো কয়েকজন আন্দোলনকারীকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে নিয়ে আটকে রাখে।

বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। এসময় বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পিছন দিক দিয়ে শিমুল পালিয়ে যায়। ফলে মিকদাদ ও মোহনসহ ৫জন আগুনে পুড়ে মারা যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এজাহার দুটি গ্রহন করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর