সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না: দুদু

অনলাইন ডেস্ক: / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজকে বেশি লাফালাফি যারা করছেন, তাদের কাছে একটি কথাই বলবো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫টি বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমাদের নেত্রী প্রায় ৬ বছর জেলখানায় ছিলেন। সে কারণে ধৈর্য ধরতে হবে। বদনাম হয় এমন কাজ করা যাবে না। যদি কেউ করে, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, তাকে ধরে পুলিশে দিতে হবে। আমাদের নেতা বলেছেন গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয়নি। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবেন, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সু-বাতাস বইবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এক সময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে? আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতা কে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।
গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। মঙ্গলবার বিকালে নগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশ করে বিএনপি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ।

সমাবেশের বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর