বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের পাশাপাশি শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।

শিক্ষকরা জানান, বিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে। কিন্তু সেসিপ প্রকল্প থেকে রাজস্ব হওয়া উপজেলা মাধ্যমিক অফিসাররা ডিজিকে বাধ্য করছে তাদের জেলা শিক্ষা অফিসার করতে। এ নিয়ে সরকারি মাধ্যমিক শিক্ষকরা মহাপরিচালকের কার্যালয়ে গেলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করে প্রকল্পের উপজেলা মাধ্যমিক অফিসাররা।

শিক্ষকরা আরো জানান, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিধি বহির্ভূত সেসিপ প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক অফিসারদের জেলা মাধ্যমিক অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। সিনিয়র শিক্ষকদের মাধ্যমিক অফিসার হিসেবে দ্রুত পদায়ন করতে হবে। যারা শিক্ষকদের ওপর হামলা করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজুল হক, সিনিয়র শিক্ষক খায়রুল হাসান, মীর আব্দুল হাই,উত্তম কুমার রায়,গোলাম মৌদুদ, মিজানুর রশীদ,তারাজুল ইসলাম,হাফিজুর রহমান,রেজাউল করিম,হারুন অর রশীদ, প্রিন্স আব্দুল্লাহ জাহিদ, সহকারী শিক্ষক ইয়াছিন আলী, ইউসুব আলী, শাহিনুর আলম, জে.এম হেদায়তুল ইসলাম,রওহানী ইসলাম, মতিউর রহমান, তানজির রহমান, নাছরিন আখতার, অলোকা রানী চৌহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর