শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

৫ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪


৫ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আজগড়া এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র প্রতিনিধি সুমন হোসেন, সুরভি আক্তার, আল মুক্তাদির বিল্লাহ এবং আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা জানান, যৌক্তিক দাবি আদায়ের জন্য গত ১২ দিন ধরে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেয়নি। মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন যাবৎ চলমান বৈষম্যের প্রতিবাদে ৫ দফা দাবিতে গত ২৭ আগস্ট মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে, দায় সারা আশ্বাস দিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং সকল প্রকার পরীক্ষা বর্জনের কর্মসূচির ডাক দিয়েছি, দ্রুত দাবি আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর