শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা  জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের চৌহালীতে  যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জনকে ১ লাখ  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকেলে  চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ভা.) মো. শওকত মেহেদী সেতু এই অর্থদণ্ড দেন। অর্থদণ্ড প্রাপ্ত মো. মজনু (৪০) শাহজাদপুর উপজেলার মৃত নুরুজ্জামান মন্ডলের ছেলে।

চৌহালী উপজেলা  নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু  বলেন, আইন অমান্য করে উপজেলার ভূতের মোড়ে যমুনা নদীর তীরবর্তী এলাকায়  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ১ জনকে ১৫(১) ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  পানি উন্নয়ন বোর্ডের কোন আপদকালীন কাজ বন্ধ  করা হয়নি । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত ব্যক্তি ১ লাখ টাকা  জরিমানা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর