বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত

সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ(২৮) নামে এক যুবক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পার্শে এ হামলার ঘটনা ঘটে। নিহত সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সবুজ আলী শেখ। তিনি মুন্সিগঞ্জ আকিজ গ্রুপে চাকরী করতেন।সে ১০ দিনের ছুটিতে বাড়ীতে এসেছেন।


নিহত সবুজের ভাই ফিরোজ আহমেদ ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানায়, বরেদ্র এক্সপ্রেস এর চেকার হিসেবে সবুজের ভাই ফিরোজ কাজ করে। ফিরোজ অসুস্থ্য থাকায় তার ছোট ভাই সবুজ তার ডিউটিতে ছিল। ২ টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের । এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদেরকে জানালে অনেক খোঁজাখুঁজির পর ইটভাটার পাশে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর