মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

এ কেমন ভীতি (!) ছড়ালো আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সংঘর্ষের ঘটনাবলী নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যা জানালো সেটি পাঠ করে আমার তো আক্কেল গুড়ুম হওয়ার অবস্থা হলো।

সংস্থাটি গত দু’দিনের সংঘাত সংঘর্ষ, গুলিতে হতাহতের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেছে, “এতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে, এ কারণে সবাইকে সতর্ক করাসহ সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।”

উচ্চ ক্ষমতাসম্পন্ন দায়িত্বশীল রাষ্ট্রীয় একটি সংস্থা চলমান পরিস্থিতি ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারার চরম আশঙ্কার খবরটি এভাবে খোলামেলা ভাবে চাউর করতে পারে? এতে উদ্বেগ আতঙ্ক যে আরো বেশি ছড়াতে পারে, তটস্থ মানুষজন হতে পারে দিশেহারা। আমার স্মরণকালের দীর্ঘ সময়েও আইএসপিআর কর্তৃক ভীতি ছড়ানোর মতো শব্দ, বাক্য চয়ন করতে দেখিনি।

রাষ্ট্র সর্বাবস্থায় তার জনগণকে আশ্বস্ত করে, মনোবল বাড়াতে সহয়তা করে এমনকি যুদ্ধাবস্থায়ও জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায়। জনমনে সাহস সৃষ্টির জন্য বলে থাকে, জানমাল রক্ষায় পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। অথচ আইএসপিআর ভীতি সঞ্চারমূলক প্রেস রিলিজ দিয়ে দাঙ্গা ছড়ানোর জ্যোতিষী বাণী প্রচারও দ্বিধা করলো না।
(কি যেন ভাই কিছুই বুঝতাম পারি না, খালি আমার ক্ষুধা লাগে।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর