মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। রবিবার দুপুরে র‌্যাব সদর কোম্পানি ও সিপিএসসি বগুড়া শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাগিচা পাড়া এলাকায় রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগত ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। লালমনিরহাট জেলার আদিতমারী থানার আরাজী ডেউডোবা গ্রামের জদুনাথ বর্মনের ছেলে বিপুল চন্দ্র রায় (২৯) ও উভয় জেলা ও থানার দক্ষিণ গুবদা গ্রামের অনিলের ছেলে রিপন (২৮)। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল বাগিচাপাড়া নিউ মায়ের আচল হোটেলের সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আসামিরা দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর