বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

৩ দফা দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মাধ্যমিক স্তরের শিক্ষার বৈষম্য দূরীকরনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার সারা দেশে উপজেলা, জেলা, বিভাগ এবং মহানগরী পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন। কুষ্টিয়ার এই কর্মসূচী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল আলিম, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক, চৌরহাস মুকুল সংঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মধুপুর হদিরননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। এসব শিক্ষকরা বলেন, মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৯৭%।

এই ৯৭% শিক্ষকের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরী করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। জাতীয়করণের মধ্যেই মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান। এ সময় তারা আরও বলেন প্রধান শিক্ষকরা ৭ম গ্রেড ।

এখন সরকারী স্কুলের ৯ম গ্রেড প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে দেয়ার চক্রান্ত চলছে। এটা আমাদের জন্য অসম্মানের। আমরা এটা মানি না। যেহেতু আমরা ৯৭% এর প্রতিনিধিত্ব করি সুতরাং সেখানে আমাদেরও অংশগ্রহণ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর