মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

শাহজাদপুরে অবৈধ বালু মহলে যৌথ বাহিনীর অভিযান, আটক ১

নিজস্ব প্রতিবেদক / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ বালু মহলে যৌথ বাহিনীর অভিযানে ১ জনকে আটক, ৪টি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহজাদপুর উপজেলার বাজিয়ারপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, সরকারি নিয়মনীতি অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি না নিয়েই দীর্ঘদিন যাবৎ বালু সম্রাট আনিস প্রামাণিক এই বালু মহাল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু বিক্রি করে চলেছে।

খবর পেয়ে সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর রেজওয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় থানার উপ-পরিদর্শক শারফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বালু কাটা ও পরিবহনে জড়িতরা পালিয়ে যায়। পরে বালু বিক্রির কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় মূল অভিযুক্ত আনিস প্রামাণিকের ভাই আলমাছ প্রামাণিককে আটক করা হয়। সেই সাথে বালু পরিবহন কাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও একটি ভ্যাকু মেশিন জব্দ করা হয়।

এই বিষয়ে মেজর রেদ‌ওয়ান বলেন, অভিযানের সময় মূল অভিযুক্ত আনিস প্রামাণিককে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তার ভাই আলমাছ প্রামাণিককে আটক করে থানায় পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, আনিস প্রামাণিক উপজেলার দরগার চরের চান প্রামাণিকের বড় ছেলে আনিস প্রামাণিক। তিনি একসময় দরগাহপাড়া করতোয়া নদীর খেয়া ঘাটে নৌকার মাঝি ছিলো। পড়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে বিগত সরকারের সময়ে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুর ব্যবসা ও বাংলা পেট্রোলের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।

বালুর একচ্ছত্র অধিপতি হ‌ওয়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তিনিই অর্থায়ন করতেন। তবে জনমনে এখন প্রশ্ন বিগত সরকারের দোসর হয়েও আওয়ামীলীগ নেতা আনিস প্রামাণিক কোন ক্ষমতাবলে এখনও তার এই অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর