সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত –দুলু

নাটোর প্রতিনিধি: / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা তার ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তার পেতাত্নারাই দেশের গার্মেন্ট সেক্টর বেতন বৈষ্যমের নামে আন্দোলন করে দেশকে অচল করার অপচেষ্টা করছে। পাহাড়ে ও তারা অশান্তি করছে।

আন্দোলনের নামে সব ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মোতালেব হোসেন দুুলাল বেপারীর মৃত্যুতে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন। বিএনপি নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় অন্তর্বর্তী কালীন সরকারের অতিরিক্ত বেশি সময় নেয়া উচিত নয় মন্তব্য করে দুলু বলেন, যতক্ষন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের দেশের নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও জুডিশিয়ালসহ রাস্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত রাখবে ততক্ষন পর্যন্ত সকলকে ধর্য্য ধারণ করতে হবে।’ বুধবার দুপুরে নাটোরের তেবাড়িয়া হাট চত্ত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত স্মরণসভায় এসময় দুলু আরো বলেন, যাদের কে গত ১৭ বছর দলের দুঃসময়ে কোন কাজে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে আজ তারা অতি উৎসাহি বিএনপি হয়ে গেছেন।

এদের বিষয়ে কঠোর ভাবে খেয়াল রাখতে হবে। এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ অপকর্মের সাথে জড়িয়ে গেছেন। বিএনপির নাম দিয়ে কোন রকমের চাঁদাবাজি দখলদারিত্ব এবং হুমকি ধামকি যদি কেউ করার চেষ্টা করে তাদের দল থেকে বহিস্কার করা হবে বলে হুশিয়ারী দেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন,কাজী শাহ আলম ,বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব, নিহতের ছেলে বিএনপি নেতা ফয়সাল আলম আবুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর