রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা মেয়ে আটক

হুমায়ন কবির সোহেল / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৩৮০ পিচ (৩,৩৮০) নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে সদর থানার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খা’র ছেলে আকবর আলী (৬৩) ও উভয় জেলা ও থানার খামার তাহেরপুর গ্রামের সামু মিয়ার স্ত্রী শামীমা আক্তার (৩১)।  বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অস্থায়ী একটি চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর