বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত, বন্যা আতঙ্ক

রিপোর্টারের নাম / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুই ছুঁই করছে। যে কোনো সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে তিস্তাপাড়ে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। তিস্তার ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখায় হু হু করে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় তিস্তার ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে পানি প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যে কোনো সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এই পয়েন্টে।
অপরদিকে কাউনিয়া পয়েন্টেও হু হু করে পানি বাড়ছে। দুপুর ১২টায় ওই পয়েন্টে পানি প্রবাহ ছিল ২৯ দশমিক ১০ সেন্টিমিটার। ৩ ঘণ্টার ব্যবধানে ওই পয়েন্টে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার।

তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গচড়া, কাউনিয়া ও পীরগাছায় বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানান, অসময়ে বন্যা হলে আমন ধান ও আগাম আলুসহ অন্যান্য ফসলের ক্ষতি হবে। ফলে কৃষকদের পথে বসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর