সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

কুষ্টিয়ায় পরিষদ কার্যালয়েই খুন হলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৪২৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

খুন হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু। ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে বসার চেয়ারের পাশেই পড়েছিলো রক্তাক্ত প্রাণহীন দেহ।

৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টার দিকে অফিস কক্ষের পিছনের জানালা দিয়ে তাকে নিকট থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শনের সময় জানান, আমরা চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যে বা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় নেয়া হবে।

তিন চারটা গুলির শব্দ শুনে যে-যার মতো ঘরে দুয়ার দিয়েছিলো বলে জানায় দায়িত্বে থাকা চৌকিদার মোঃ নাসির। নিহতের স্বজনদের দাবি তাকে কিছুদিন ধরে নানা রকমের হুমকি দেয়া হচ্ছিলো।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিকটতম লোকজন জানান, হৈচৈ শুনে সবাই এগিয়ে এসে সেন্টু চেয়ারম্যানের লাশ পায়।

এ ঘটনার পর ওই এলাকার বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক।

উল্লেখ্য, সবশেষ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হোন নইম উদ্দীন সেন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর