বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ভাগ্নে-ভাগ্নিকে স্কুলে নেওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মামার

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪


ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে মোটর সাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ভাগ্নে-ভাগ্নি দুজনেই গুরুকর আহত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ইসমাইল হোসেনের ভাগ্নি সুরাইয়া (১৬) ও ভাগ্নে আব্দুল হাকিম (১৪)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে মোটর সাইকেলযোগে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন ইসমাইল। যাওয়ার পথে সয়দাবাদ মোড়ে এসে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর কে ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেন। গুরুতর আহত হয়েছে সুরাইয়া ও আব্দুল হাকিম। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর