শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনা ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে -মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধিঃ  / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্ত তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন। এসব কথা বলে মন্তব্য করেন  ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকালে ইন্দুরকানি উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মত দিনের ভোট রাতে নিত। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। যে আওয়ামীলীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। কিন্ত আওয়ামীলীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের উপর হামলা, মিথ্যা মামলা করেছেন তাদের কোন ক্ষমা নাই।

মাসুদ সাঈদী আরও বলেন, ধর্ম যার যার আধিকার সবার সমান। এদেশে হিন্দু মুসলমান সকলের সমান অধিকার রয়েছে। যারা বলেন “ধর্ম যার যার, উৎসব সবার” এ কথায় আমরা বিশ্বাসী না। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই বোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মত এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আঃ হাই প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর