বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

চারঘাট বাজারে সরকারী জায়গা দখল করে ঘর নির্মান

চারঘাট প্রতিনিধি : / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

রাজশাহী চারঘাটে বাজারের সরকারী জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে চারঘাট-বাঘার সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হকের বিরুদ্ধে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না বলে দাবি অভিযোগকারী সাব্বির হোসেনের। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি দ্রæত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে।
জানা যায়, আওয়ামীলীগ সরকারের দাপট দেখিয়ে চারঘাট বাজারে সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করেন চারঘাট-বাঘার সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক ও তার সমর্থকরা। এতে বাজারের ব্যবসা পরিচালনায় ভাটা পড়লেও সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করলে প্রতিবাদ করার সাহস পায়নি স্থানীয়রা। এতো দিন মুখ বুঝে আওয়ামীলীগের অনিয়ম-দুর্নীতি ও দখল দারিত্ব বিষয়ে সব কিছু সহ্য করলেও এখন প্রতিবাদ মুখর হয়েছেন স্থানীয়রা। তাই চারঘাট বাজারের ব্যবস্ততম জায়গায় অবৈধ ভাবে ঘর নির্মান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।
নাম প্রকাশে একাধিক ব্যাক্তি জানান, আওয়ামীলীগের সাবেক সাংসদ রায়হান ও তার সমর্থকরা অনেকটা জোর করে চারঘাট বাজারের ব্যস্ততম সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করেন। কাউকে কোন ধরণের তোয়াক্কা না করে ঘর নির্মান করায় ভিতরে ভিতরে চরম ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয়দের। গত ৫ আগষ্ট স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের বিদায় হলে প্রতিবাদ মুখর হয় চারঘাটের স্থানীয়রা। তাই গত ৭ দিন পুর্বে অবৈধ দখলদার ও ঘর নির্মান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অভিযোগ লিখিত অভিযোগ করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তিনি কালক্ষেপন করে বিষয়টি এগিয়ে যাবার চেষ্টা করছেন।
বিষয়টি সম্পর্কে সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক কারাগারে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি অভিযোগের বিষয়ে সময় দিতে হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগকারী সাব্বির হোসেনের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে মাত্র ২ মিনিটের রাস্তায় সরকারী জায়গায় ঘর নির্মান করলেও তিনি ব্যবস্থা নিচ্ছেন না। এতে করে মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন অভিযোগ কারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর