বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা পুরস্কার পেলেন সিরাজগঞ্জের উপপরিচালক তোফাজ্জল হোসেন

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

“জন্ম- মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই শ্লোগানকে সামনে রেখে, সিরাজগঞ্জ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ও উপপরিচালক উপসচিব, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দেশ সেরা শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় সন্মাননা স্মারক গ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপসচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।


রবিবার ( ৬ অক্টোবর ) সকাল ১০ টায় ডিপিএইচই প্রকৌশল অধিদপ্তর, অডিটোরিয়াম কাকরাইল, ঢাকায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে টানা তৃতীয়বারের ও পৌর প্রশাসক হিসেবে শ্রেষ্ঠ মনোনিত হওয়ায় সন্মানা স্মারক হাতে তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সরকার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন অনুবিভাগ অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ ।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন পুরো সিরাজগঞ্জবাসীর। আগামীতে আরো পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের প্রকৃত সেবা আমরা তাদের দৌরগোড়ায় সেবা পৌঁছিয়ে দিবো, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের সুযোগ্য সাবেক জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে। স্যারের দিকনির্দেশনায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রক্রিয়াটি জটিল ছিল। মানুষের দুর্ভোগ লাঘবে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। এখন এর বেশ সফলতাও পাচ্ছি। এ কাজে আমাকে সকলে আন্তরিকতার কোনো কমতি ছিল না।

সিরাজগঞ্জ পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রামপুলিশ, উদ্যোক্তাগণের পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে এবারসহ পরপর মোট ৩ বার শ্রেষ্ঠ ডিডিএলজি ‘র পুরস্কার গ্রহণ এবং দেশের ৩৩০ টি পৌরসভার মধ্যে ৫টিকে যার মধ্যে ১টি সিরাজগঞ্জের এবং ৪,৫০০ এর অধিক ইউনিয়নের মধ্যে ১০টিকে যার মধ্যে ৪টি সিরাজগঞ্জ জেলার ইউনিয়ন দেশ সেরা নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর