বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

খুশকিমুক্ত চুল পেতে চাইলে

অনলাইন ডেস্ক: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

খুশকি হলো মাথার ত্বকের মরা কোষ। মানব শরীর থেকে এমন মরা কোষ ঝরে পড়তে থাকে। তবে তা খালি চোখে দেখা যায় না। অন্যদিকে মাথার ত্বকে প্রতিনিয়তই নতুন নতুন কোষ তৈরি হয়। পুরনো কোষ ঝরে পড়ে। একে একটি প্রাকৃতিক চক্রও বলা চলে। কিন্তু সমস্যা তখনই হয়, যখন এই মরা কোষ ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়। একে বলে খুশকির সমস্যা।

যাদের ত্বক শুষ্ক, তারা একটু বেশিই খুশকির সমস্যায় ভোগেন। খুশকি পুরোপুরি নির্মূল করা কঠিন। এ সময় মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখাই উপযুক্ত দাওয়াই। এতে কার্যকর ফলাফলও পাওয়া যাবে।
নিয়মিত শ্যাম্পু করা

মাথার ত্বক পরিষ্কার করতে চাই শ্যাম্পু। কিন্তু প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। কুসুম গরম পানিতে সারা রাত রিঠা ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চুল পরিষ্কার করে নিতে পারেন।

আধা কাপ মৌরি ও ১ কাপের তিন ভাগের এক ভাগ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরে মৌরি ও মেথির ঘন মিশ্রণ তৈরি করে নিন। এতে দিন সামান্য মেথি ও মৌরি ভেজানো পানি। মিশ্রণটি মাথার ত্বকে ব্যবহার করে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিলে খুশকি অনেকটাই কমবে।

চুল আঁচড়ালে কমবে খুশকি

চুল আঁচড়ানোর সঙ্গে খুশকি কমার সম্পর্ক আছে। কিন্তু নিয়ম হতে হবে সঠিক। মাথা নিচু করে সব চুল উপুড় করে সামনে নিয়ে আসুন। এবার চিরুনি দিয়ে ঘাড়ের দিক থেকে চুল আঁচড়ে কপালের দিকে আনুন। এতে খুশকি কমে আসবে অনেকটাই।

লেখা : উম্মে হানি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর