মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিরাজগঞ্জে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড, অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখ (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার (৭ অক্টোবর) রাতে র‌্যাব-১২ এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর ২নং গলির মোঃ ফরিদ শেখের ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে র‌্যাব-১২ এর লেঃ কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ একটি প্রেসবিজ্ঞপ্তি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, সোমবার রাত ১২টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর মেট্রোপলিটন এর সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা সাকিনস্থ পূর্ণিমা স্টোর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের উপর যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরণকরতঃ হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য রয়েছে, গত ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা করা হয়। পরের দিন উল্লাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শামিমের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত নাহিদ শেখসহ আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন। গ্রেফতারকৃত নাহিদ শেখের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর