বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সলঙ্গায় বেশি দামে ডিম বিক্রি, ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি, সরকার নির্ধারিত মূল্যের বাইরে ডিম বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে একটি পোল্ট্রি খামার, পাইকারি আড়ৎ ও দুটি দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সলঙ্গা বাজার ও ধুবিল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা, মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি বলেন, আজ ফের ডিমের বাজার অস্থিরতা রোধে জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। এসময় সলঙ্গা থানার ধুবিল এলাকায় ডিমের দাম সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে বেশি দামে বিক্রি করা, ক্যাশমেমো না দেওয়া এবং পাইকারি দোকানে সরবারহ না করে ডিমের বাজারে অস্থিরতা তৈরির অপরাধে সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা এবং সলঙ্গা বাজারের মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়া তাদেরকে সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ও নিয়মানুযায়ী ডিম বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর