বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

দূর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন ওএসডি

আলী আশরাফ / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন। তবে কোন কারণে তাকে ওএসডি করা হলো সে বিষয়ে কিছু বলেননি।

এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) থেকে পদোন্নতি পেয়ে ডা. রামপদ রায় সিরাজগঞ্জ সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এরপর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান বলে গুঞ্জন রয়েছে।

তথ্যানুসন্ধানে  জানাযায়,  সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজীপুর ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ২০১১ সালে অবৈধভাবে এডহক থেকে নিয়োগকৃত মেডিকেল অফিসার দিয়ে বিগত ৫ বছর যাবত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে কর্মরত রয়েছে। এবিষয়ে স্বাস্খ্য অধিদপ্তর বরাবর সিরাজগঞ্জ সিভিল সার্জন কোন প্রতিবেদন দাখিল না করার অপরাধ ও একটি হসপিটালে লাইসেন্স নবায়নের নামে সিভিল সার্জন অফিসের মতিয়ার রহমানের মাধ্যমে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগের সুত্রে সিরাজগঞ্জ সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে। বিগত ৪ বছর ধরে সিভিল সার্জন থাকাবস্থায় স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের ক্ষমতা অব্যবহার করে নানান রকম দূর্নীতি করে আসছে। সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জাহিদুল ইসলাম এর সহযোগিতায় বেসরকারি প্রতিটি হাসপাতালের লাইসেন্স নবায়ন নামে ঘুষ গ্রহণ,  বেসরকারি হাসপাতাল থেকে ঘুষ না দিলে প্রতি মাসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায়ের ভয়ভীতি দেখিয়ে ঘুষ প্রতি মাসে ঘুষ গ্রহণ করত এই সিভিল সার্জন। এছাড়া টেন্ডার নামে নৈরাজ্য, প্রতিটি ডাক্তার, কর্মচারীকে বদলীর নামে ঘুষ গ্রহণ করার অভিযোগ রয়েছে। জেলার ৯টি উপজেলা থেকে স্বাস্থ্য কর্মীদের সম্মানি ভাতার ১৫% সিভিল সার্জন কর্তন করে রেখে দিত বলেও অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর