বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

ফ্যাসিবাদ দোসরদের জামিন দেওয়ার প্রতিবাদে
ও জুলাই আগষ্ট হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মান্নান এর মতো ফ্যাসিবাদের দালালেরা জামিনে বের হয়ে এলে, সাবেরের মতো খুনের পরিকল্পনাকারীরা জামিন পেলে, গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আওয়ামী লীগের যেসব দোসর ঘাপটি মেরে রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হলে এই সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে।

বক্তারা আরও বলেন, ‘কেন সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানকে আটক করা হলো? কেনই বা তাঁদের মুক্তি দেওয়া হলো। এর ফলে আওয়ামী লীগ মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে কিন্তু এই সরকারকে এর দায় নিতে হবে। আমরা কখনো কোনো সরকারের দালালি করিনি। তাঁদের রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করব, একই সঙ্গে তাঁরা ভুল করলে সমালোচনা করব।’

গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদ সভাপতি মাওলানা আলী আসগর, সহ সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি শাহাব উদ্দিন শিহাব,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজু মিয়া, সদর উপজেলা সভাপতি মুশাহিদ মিল্টন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর