মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ঝিনাইগাতীতে ক্যান্সার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি : / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯অক্টোবর) সকালে
এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ রাজিব সাহা’র সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামি ফাউন্ডেশনের
ফিল্ড সুপারভাইজার মাওলানা মোতাসিম বিল্লাহ। এতে সঞ্চালনা করেন, এমটিইপিআই মো. ছাদিকুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত সকলকে প্রজেক্টেের ভিডিওগ্রাফির মাধ্যমের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সকল করনীয় সম্পর্কে প্রদর্শন করা হয়।

জানা গেছে, ৫ম থেকে ৯ম শ্রেনীতে পড়ুয়া মেয়েরা এবং (১০-১৪)বছর কমিউনিটি পর্যায়ে সকল মেয়েরা নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহন করতে পারবে। নিবন্ধন করার জন্য অনলাইন নিবন্ধিত ১৭ডিজিটের জন্মনিবন্ধন বাধ্যতামূলক।
নিবন্ধনের জন্য www.vaxepi.gov.bd এই ওয়েবসাইট গিয়ে সাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

মতবিনিময় সভা শেষে সভায় অংশ গ্রহনকারি সকলের মাঝে সচেতনতা মূলক লিপলেট বিতরণ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ধর্মীয় প্রতিনিধি ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর