শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের মতবিনিময় 

শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াশ উপজেলার ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের দলীয় সাংগঠনিক মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর)শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও  বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ।

৯০ এর দশকের সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সহকারী অধ্যাপক শফিউল হক বাবলু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী সুর্য,তাড়াশ কলেজ ছাত্র সংসদের এজি এস বিপ্লব, ছাত্রনেতা সাইফুল খোন্দকার, রফিকুল ইসলাম তোতা, প্রভাষক মোহাব্বত উল্লাহ মুক্তা, প্রভাষক আব্দুল কাদের, আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিয়াউর রহমান,ছাত্রনেতা গৌতম,

আবুল বাশার,সেলিম রেজা প্রধান, আবুল কালাম, সোলায়মান হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব বলেন,অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে পদহীন ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। বিশেষ করে ৯০-এর দশকে ছাত্রদলের যেসব সাহসী নেতা দীর্ঘসময় ধরে পদহীন তাদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করতে হবে।১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত  ওয়ার্ড, ইউনিয়ন, কলেজে ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতার সংগঠিত করতে হবে।

সম্মেলনের মাধ্যমে কমিটি না করে পকেট কমিটি করার জন্য সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়নি।

সভাপতির বক্তব্যে হাসান ইকবাল শহীদ বলেন,দেশের মানুষ আজ ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর