শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী।

মোঃ লুৎফর রহমান লিটল স্টাফ রিপোর্টার / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মোঃ লুৎফর রহমান লিটল
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুরে নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান।

নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ি এলাকার মো. জুয়েল সেখের ছেলে। সে সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

 

নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সেখ।

আতাউর রহমান জানান, দুপুরে জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনায় গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে জিহাদসহ তিনজন ভেসে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, “খবর পেয়ে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলাম। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি।”

বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর