মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিরাজগঞ্জ যমুনা নদীতে নিখোঁজ জিহাদের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

মোঃ লুৎফর রহমান লিটল স্টাফ রিপোর্টার / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মোঃ লুৎফর রহমান লিটল
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জিহাদ শেখ (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ডুবুরিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা; তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। এর আগে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন তিনি।

জিহাদ শহরের হোসেনপুর বাগানবাড়ী এলাকার মো. জুয়েল শেখের ছেলে এবং সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে জিহাদসহ তিনজন নদীতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে ডুবে যায়।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে তাকে খুঁজে না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

আজ শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে জিহাদের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে নদীর তলদেশে বালুর বস্তার নিচে জিহাদের মরদেহ আটকে ছিল।

উদ্ধারের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর