বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

এনায়েতপুরে ২৮ অক্টোবর উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। 

চৌহালী প্রতিনিধি : / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা শাখার উদ্যোগে রক্তাক্ত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ট্রাজেডি দিবস উপলক্ষে “খুনিদের বিচার নিশ্চিত করার দাবীতে ও শহীদদের স্মরণে” আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানা  শাখার আমির ডাক্তার সেলিম রেজার সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মো: আলী আলম ।

এ সময় প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল। মানুষ হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মরদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল।

এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসের সূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমির আরিফুল ইসলাম সোহেল,  বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুর থানা শাখার সভাপতি শেখ মোঃ আইয়ুব আলী প্রমুখ।

সাত্তার আব্বাসী
০১৭১১৪৭৫৭৫২
২৮.১০.২০২৪ ই;।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর