মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। অনশনরত ওই নারী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।

উপজেলার মালশীন গ্রামে প্রেমিকের বাড়িতে বুধবার (৩০ অক্টোবর ) বিকালে থেকে ওই নারী অনশন শুরু করেন। তবে মেয়ের আসার খবর পেয়ে অভিযুক্ত যুবক বাড়ি থেকে পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, মাধাইনগর ইউনিয়নের মালশীন গ্রামের রাকিবের ছেলে শীবলু (২৩) প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে বুধবার বিকালে প্রেমিক শিবলুর বাড়িতে হাজির হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

অনশনরত ওই নারী জানান, প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে শীবলুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। এই সুযোগে শীবলু বিভিন্ন স্থানে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।

ওই নারী আরও জানায়, অন্তঃসত্ত্বা হলে তিনি প্রেমিক শীবলুকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু ১০ দিন আগে শীবলু তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। এ কারণে তিনি বাধ্য হয়ে তার বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন।

তবে ওই নারীর দাবি, শীবলুর পরিবারের সদস্যরাই তাকে বাড়ি ছেড়ে পালিয়ে থাকার পরামর্শ দিয়েছেন। শীবলুর সঙ্গে তার বিয়ে না হলে আত্মহত্যারও হুমকি দেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো: মোক্তার হোসেন বলেন, ছেলে ও মেয়ের বাড়ি একই ইউনিয়নে। ছেলে মেয়ের আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে তার জন্য বিষয়টির সমাধান করা কঠিন হয়ে পড়েছে। তবু সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, বিষয়টি নিয়ে কেউ এখন পর্যন্ত কোনো থানায় অভিযোগ দেয়নি। আর অন্তঃসত্ত্বা ওই নারী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর